June 26, 2026, 1:45 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

কুড়িগ্রামে বেইলী ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (২৫ মে) সংঘটিত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে আংশিক কাত হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনেন। পরে বিকল্প যানবাহনের মাধ্যমে যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেইলী ব্রিজ সংলগ্ন সড়কটি সংকীর্ণ হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।



ফেসবুক কর্নার