June 26, 2026, 1:46 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বিরামপুরে বিজিবির অভিযানে ২৮৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ময়নুল ইসলাম পঞ্চগড়

দিনাজপুরের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৩ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২৫ মে ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিরামপুর উপজেলার মির্জাপুর মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৪৩ হাজার ২০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও চোরাচালানি মালামাল জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার