June 26, 2026, 1:47 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

শ্রী রামকৃষ্ণ রায় কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে ছকিনা বেগম (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ছকিনা বেগম গছিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান ছকিনা বেগম। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। দুপুরের দিকে স্থানীয় এক যুবক পাটেশ্বরী বাজার সংলগ্ন একটি ডোবায় এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া মরদেহটি তার নিখোঁজ মায়ের বলে শনাক্ত করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত বৃদ্ধা কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার