
গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৬ মে) কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে রুনেল চাকমাকে সভাপতি এবং ওয়াহিদুজ্জামান রোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস আই জলমনি চাকমা, মোহাম্মদ আবুল বাশার, মোঃ আক্তার কামাল ও সালাউদ্দিন মোহাম্মদ রাসেল।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দর্পণ কুমার চৌধুরী, জিসান আহমেদ, বনে রঞ্জন ত্রিপুরা, আব্দুল্লাহ আল নোমান, চির জিৎ চাকমা, সাগর চাকমা, অভিলাষ চাকমা ও মোহাম্মদ নাছিরকে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশ চাকমা। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে চির জৌতি চাকমা, পাউসাউ মারমা ও ফয়জুল আনোয়ার পলিনকে।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে চাই সুই উ মারমা, সহ-দপ্তর সম্পাদক তায়ুইফ আজিজ, অর্থ সম্পাদক মোহাম্মদ আরমান, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম নাহিদ এবং সহ-প্রচার সম্পাদক প্রদীপ চাকমা ও মোহাম্মদ আল-আমিন বিজয় দায়িত্ব পেয়েছেন।
নারী বিষয়ক সম্পাদক হিসেবে মিতালি চাকমা এবং সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে ভারতী দেওয়ানকে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।