May 26, 2026, 6:35 pm
শিরোনাম :
পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় টোল আদায় সাড়ে ৭ কোটি টাকা দীর্ঘ বিরতির পর আলোচনায় পরীমণির নতুন সিনেমা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কাজের সংক্ষিপ্ত নোট বই উন্মোচন ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষা জাতীয় কবি নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী স্কুল ক্রিকেটে ইতিহাস গড়ল কুলাউড়ার এনসি স্কুল রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

কাকুলী প্রধান ঢাকা ।

আর মাত্র একদিন পরই মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন,
“ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।”

তিনি আরও বলেন, ঈদুল আজহা কেবল আনন্দের উৎসব নয়; বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের দৃষ্টান্ত মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন,
“আল্লাহ যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।”

এছাড়া বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন,
“ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”



ফেসবুক কর্নার