May 28, 2026, 3:42 pm
শিরোনাম :
কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় ব্রাজিল, চোটে নেইমার একদিনেই কোরবানির গরুর প্রেমে পড়ে যাই: পরীমনি কেনিয়ার আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ ছাত্রী ‘ডন ৩’ বিতর্কে মুখ খুললেন রাখি সাওয়ান্ত ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ নতুন সিনেমা সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী “আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই” হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭৭ রোজার ঈদ নানাবাড়িতে, কোরবানির ঈদ দাদাবাড়িতে কাটতো: Azmeri Haque Badhon সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

ঈদুল আজহার দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

ঈদুল আজহার নামাজ শেষে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ আদায় শেষে রাজধানীর জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং দলীয় নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রী প্রথমে তার সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। তারপর দলীয় নেতা কর্মীদের সাথে সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহি থাকার চেষ্টা করছেন। পাশাপাশি, এবার দেশের মানুষ আন্তরিকতার সাথে ও শান্তিতে ঈদ উদযাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।
এরপরে বনানী কবরস্থানে ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



ফেসবুক কর্নার