May 28, 2026, 3:38 pm
শিরোনাম :
কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় ব্রাজিল, চোটে নেইমার একদিনেই কোরবানির গরুর প্রেমে পড়ে যাই: পরীমনি কেনিয়ার আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ ছাত্রী ‘ডন ৩’ বিতর্কে মুখ খুললেন রাখি সাওয়ান্ত ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ নতুন সিনেমা সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী “আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই” হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭৭ রোজার ঈদ নানাবাড়িতে, কোরবানির ঈদ দাদাবাড়িতে কাটতো: Azmeri Haque Badhon সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭৭

কাকলি প্রধান

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ জন শিশু।
বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮২৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ৫১ জন নিশ্চিত হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪৭৫ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৮ শিশু।
এছাড়া একই সময়ের মধ্যে দেশে মোট ৬৭ হাজার ৯০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮২ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ হাজার ৯২৬ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৫ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার