June 2, 2026, 5:53 pm
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির

জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান

অভয়নগর প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অন্তর অধিকারী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামরান হুসেইন।

সোমবার (১ জুন) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাইদুর রহমান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আকাশ মিয়া এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে মোছাঃ হেপি দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অন্তর অধিকারী বলেন, “হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধের চর্চাকে সামনে রেখে আমরা একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, “ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজের বৃহত্তর কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি জ্ঞান, প্রজ্ঞা ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আমি আশাবাদী।”

সাধারণ সম্পাদক মোঃ কামরান হুসেইন বলেন, “আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতায় সংগঠনটিকে আরও কার্যকর ও সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করছি।”

উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ঐক্য, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জেলার শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন নেতৃত্ব সফল হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার