June 25, 2026, 9:29 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

সাগর বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) এলাকার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহায়তা বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।

হাটহাজারী-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা সুবিধাভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় তিনি বলেন, “ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণ। সমাজের পিছিয়ে পড়া মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে পাওয়া এই অর্থসহায়তা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় করে। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



ফেসবুক কর্নার