June 25, 2026, 8:43 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সুব্রত স্টাফ রিপোর্টার আলীকদম বান্দরবান

বান্দরবানের আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে আলীকদম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামি পালানোর চেষ্টা করলে কৌশলী পদক্ষেপের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়।

আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। অবশেষে পুলিশের ধারাবাহিক নজরদারি ও বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

আলীকদম থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেখানেই অবস্থান করুক না কেন, তাকে আইনের মুখোমুখি করা হবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার