June 16, 2026, 7:57 pm
শিরোনাম :
আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

সুব্রত স্টাফ রিপোর্টার আলীকদম বান্দরবান

দুর্গম পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আলীকদম জোন। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) আয়োজিত এ ক্যাম্পে মোট ২৭৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

জানা যায়, পার্বত্য এলাকার দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরেই চিকিৎসা সংকটে ভুগছেন। এমন বাস্তবতায় আলীকদম জোনের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কঠিন। অনেক সময় দূরবর্তী হাসপাতালে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তাই আলীকদম জোনের এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আলীকদম জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করছে না, বরং স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



ফেসবুক কর্নার