June 24, 2026, 4:57 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য নির্ধারিত ট্রলি নির্মাণসামগ্রী পরিবহনে ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা গুরুতর ও আশঙ্কাজনক রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ট্রলি ও হুইলচেয়ারের প্রয়োজন হয়। সরকারি নিয়ম অনুযায়ী এ সেবা বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক রোগী প্রয়োজনের সময় ট্রলি পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রে ট্রলি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ অবস্থায় রোগীর স্বজনদের কেউ কোলে, কেউ কাঁধে কিংবা হেঁটে রোগীকে ওয়ার্ডে নিতে বাধ্য হচ্ছেন।
এদিকে সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে রোগী পরিবহনের জন্য ব্যবহৃত ট্রলিতে নির্মাণকাজের বালুভর্তি বস্তা বহনের দৃশ্য দেখা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হাসপাতালের বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী পরিবহনে এসব ট্রলি ব্যবহার করা হচ্ছে, যা রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
সচেতন নাগরিকদের মতে, যেখানে জরুরি মুহূর্তে রোগীরা ট্রলির অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, সেখানে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই সরঞ্জাম অন্য কাজে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রোগীর স্বজনদের অভিযোগ, ট্রলি ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। হাসপাতালের সম্পদ যথাযথ ব্যবহারের পাশাপাশি রোগীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



ফেসবুক কর্নার