November 19, 2026, 3:20 pm
শিরোনাম :
নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ

মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

অভয়নগর প্রতিবেদক

 ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্ত জিজ্ঞাসাবাদে চুরি করা টাকার একটি অংশ ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যয় করার কথা স্বীকার করেছেন বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সূত্রের দাবি, অভিযুক্ত অবিনাশ শুক্লা ওই অর্থ দিয়ে প্রেমিকার জন্য একটি দামি আইফোন কিনেছেন। পাশাপাশি তার ব্যাংক হিসাবে প্রায় আড়াই লাখ রুপি পাঠিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের বিভিন্ন প্রয়োজনে এবং বন্ধুদের পেছনেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে।

তদন্তকারীদের তথ্যমতে, অভিযুক্ত আটজন গণনাকর্মীর একজন অবিনাশ শুক্লা জিজ্ঞাসাবাদে জানান, আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় ১৯ লাখ রুপি তিনি নিজের ও স্বজনদের জন্য ব্যয় করেছেন। এর মধ্যে এক ভাইয়ের বিয়ের আয়োজনেই প্রায় ৬ লাখ রুপি খরচ করা হয়। এছাড়া আরেক ভাইকে পাঁচ থেকে ছয় লাখ রুপি দেওয়া হয়েছে বলেও সূত্রের দাবি।

এর আগে প্রকাশিত পুলিশি নথির তথ্য অনুযায়ী, অবিনাশ শুক্লার কাছেই প্রায় ২০ লাখ রুপি ছিল, যা অভিযুক্তদের মধ্যে সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে ব্যাংক হিসাব, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট সম্পদের তথ্য যাচাই করছেন। আত্মসাৎ করা অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্র উদঘাটনের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাম মন্দিরের দানবাক্স থেকে বিপুল পরিমাণ অর্থ চুরির অভিযোগ প্রকাশ্যে আসার পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।



ফেসবুক কর্নার