November 20, 2026, 3:41 pm
শিরোনাম :
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন ও ভাঙচুর বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা দীর্ঘ বিরতি কাটিয়ে ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক বিলিয়নেরা’ গানে মাতাতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ওটিলিয়া স্যান্ডপেপার বিতর্কে নীরব স্মিথ, গণমাধ্যম এড়িয়ে অনুশীলন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়কে ৪০ শতাংশ জরিমানা খাজাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বললেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের

বিয়ের চাপে গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা, প্রেমিক গ্রেপ্তার: পিবিআই

আবু সালেহ স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তার (২৩) হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় সাদিয়ার প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ান (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, গত ১২ জুলাই সিদ্ধিরগঞ্জের একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অন্য একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও পরবর্তীতে তথ্যপ্রমাণ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়।
পিবিআই জানায়, বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে সাদিয়ার সঙ্গে অভিযুক্তের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং ভুক্তভোগীর কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।



ফেসবুক কর্নার