August 12, 2026, 9:26 pm
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ আরও ১২ জেলায় আগামীকাল চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা সালমান শাহ হত্যা মামলার আসামি ডন ও সামিরার ভাইরাল ছবির নেপথ্যে কী চসিকের সাঁড়াশি অভিযান, উচ্ছেদ ৬০০ অবৈধ টং দোকান ২০ বছর পর বাবাকে ফিরে পেলেন সজীব, দীর্ঘ অপেক্ষার অবসান আবেগঘন মিলনে এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে বাংলাদেশকে তাগিদ যুক্তরাষ্ট্রের দেবের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে মুখ খুললেন জিৎ সেলফি তোলার নামে জোর করে ভক্তের চুমু, মুখ খুললেন সেই অভিনেত্রী বিপ্লব কুমার, গোলাম রাব্বানীর ভাইসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চসিকের সাঁড়াশি অভিযান, উচ্ছেদ ৬০০ অবৈধ টং দোকান

ইমন হুসাইন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সাঁড়াশি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (১২ আগস্ট) নগরের কাজীর দেউড়ি মোড়, চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর এবং পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানে প্রায় ৬০০টি অবৈধ ভাসমান টং দোকান, স্থাপনা ও ফুটপাতের দখল উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিভিন্ন দোকানের বাক্স, টুল-টেবিল, রিকশাভ্যানসহ দখলে ব্যবহৃত নানা মালামাল চসিকের ট্রাকে তুলে নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। বিকেলে কাজীর দেউড়ি মোড় এবং চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সময়ে নগরের ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায়ও অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ওই এলাকায় শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করা হয়েছে।

অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করে চসিকের সংশ্লিষ্ট বিভাগ। অভিযানে বিভিন্ন স্থানে মশার ওষুধ স্প্রে, নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার, ময়লার ভাগাড় অপসারণ এবং ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশন করা হয়।

চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার