August 19, 2026, 11:49 am
শিরোনাম :
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ, ‘দুর্নীতির তালাশ টিমের’ বিরুদ্ধে অভিযোগ বিতর্কিত স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই ক্লোজড পরিত্যক্ত গ্যারেজে মর্গের কাজ, মেঝেতেই পড়ে থাকে মরদেহ শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহারের ঘটনায় পুলিশ সুপার পদচ্যুত প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি: দীনেশ নয়নতারার মাথা ন্যাড়া হওয়ার ভাইরাল ছবি, ফাঁস হলো আসল রহস্য রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ

হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিলে হাইকোর্টে রিট

মোঃ ইসমাইল হোসেন

হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের শুনানিতে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি নির্ধারিত হবে।



ফেসবুক কর্নার