August 20, 2026, 1:26 pm
শিরোনাম :
মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিশ্বাসঘাতক’ হতে চান না রিয়া, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে নাইজেরীয় গায়ক পোকো লি গ্রেপ্তার কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন

আনোয়ার হোসেন

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী তাঁকে অভিনন্দন জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশ, জাতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা করেন। বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তাঁরা প্রত্যাশা করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল নিরপেক্ষতা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের অভিভাবকসুলভ ভূমিকা পালন করবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নবনির্বাচিত রাষ্ট্রপতি সংবিধানসম্মত ভূমিকা পালন করবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকা পালনে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।



ফেসবুক কর্নার