August 20, 2026, 8:54 pm
শিরোনাম :
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’ রামদেবকে ফ্লোরিডায় চলন্ত গাড়িতে ঝগড়া, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সুনেরাহর রহস্যময় পোস্ট, ‘মানুষরূপী বহুরূপী’ থেকে দূরে থাকার প্রার্থনা বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি কান উৎসবের অদেখা ছবিতে নতুন সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান

নাইমুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সাতটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। একই সঙ্গে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক দুটি মামলায় মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে সাতটি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, পৌরসভা বাজারের বিভিন্ন সড়কে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজট নিরসন ও বাজারের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মোবাইল কোর্টের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন বাজারে আসা সাধারণ মানুষ ও পথচারীরা। তাদের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথের পাশে যত্রতত্র সিএনজি দাঁড় করিয়ে রাখায় প্রায়ই যানজট সৃষ্টি হয় এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ বাড়ে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নির্দিষ্ট স্থানে সিএনজি পার্কিংয়ের ব্যবস্থা করা হলে বাজারের যানজট অনেকটাই কমবে। জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থায়ী ও নির্ধারিত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার