August 21, 2026, 12:50 pm
শিরোনাম :
আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে কাভারৎস্খেলিয়ার হাতেই ২০২৬ ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন জিয়াউর রহমানও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিউইয়র্কে নির্মিত জায়েদ খানের ‘শিকারি’ মিউজিক ভিডিও মুক্তি বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরি, যুবক গ্রেপ্তার বিএনপি কার্যালয় পোড়ানো মামলার আসামি আটক মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন সদস্য, রাতে বঙ্গভবনে শপথ চাঁদাবাজির প্রতিবাদ করায় যুব আন্দোলন নেতাকে হত্যার নিন্দা

বিএনপি কার্যালয় পোড়ানো মামলার আসামি আটক

সুমন ঘোষ ভ্রাম্যমান প্রতিনিধি

যশোরে বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, টিপু সুলতান বিশ্বাস সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেন বলেন, টিপু সুলতান বিশ্বাস বিএনপি কার্যালয় পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বর্তমানে তিনটি হত্যা মামলাও চলমান রয়েছে।
পুলিশের দাবি, টিপু সুলতান বিশ্বাস পূর্বে সর্বহারা দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও পুলিশ জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।



ফেসবুক কর্নার