August 21, 2026, 12:50 pm
শিরোনাম :
আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে কাভারৎস্খেলিয়ার হাতেই ২০২৬ ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন জিয়াউর রহমানও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিউইয়র্কে নির্মিত জায়েদ খানের ‘শিকারি’ মিউজিক ভিডিও মুক্তি বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরি, যুবক গ্রেপ্তার বিএনপি কার্যালয় পোড়ানো মামলার আসামি আটক মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন সদস্য, রাতে বঙ্গভবনে শপথ চাঁদাবাজির প্রতিবাদ করায় যুব আন্দোলন নেতাকে হত্যার নিন্দা

বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরি, যুবক গ্রেপ্তার

ইমরান আহমদ, দিরাই উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ভুয়া পরিচয় দিয়ে আবাসিক হোটেলে উঠে চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেল থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে হোটেল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রুনেল নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়। পরে কক্ষটি পরীক্ষা করে দেখা যায়, সেখানে থাকা ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, মিরর, বেসিনের শেলফ ও তোয়ালে নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর হোটেল কর্তৃপক্ষ জাউয়াবাজার এলাকায় তাকে আটক করে দিরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আসামি বিজিবির ভুয়া পরিচয় ব্যবহার করে হোটেলে উঠে চুরির ঘটনা ঘটিয়েছেন। খবর পেয়ে পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ে হোটেলে অবস্থান ও চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় দিরাই থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার