August 21, 2026, 1:58 pm
শিরোনাম :
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে কাভারৎস্খেলিয়ার হাতেই ২০২৬ ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন জিয়াউর রহমানও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিউইয়র্কে নির্মিত জায়েদ খানের ‘শিকারি’ মিউজিক ভিডিও মুক্তি

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ

অভয়নগর প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (২১ আগস্ট) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তাঁর অভিযোগ, নির্বাচন-পরবর্তী ছয় মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক দলীয়করণ করেছে। আওয়ামী লীগ ১৭ বছরে যে দলীয়করণ করেছে, বিএনপি ছয় মাসে তার চেয়ে কম করেনি বলেও দাবি করেন তিনি।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় এলেও এখন ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। সরকারের পক্ষ থেকে ৬৩ শতাংশ জনগণ সন্তুষ্ট—এমন প্রচারণার প্রসঙ্গ তুলে তিনি কোন কর্মকাণ্ডের ভিত্তিতে এই সন্তুষ্টির দাবি করা হচ্ছে, তা প্রকাশের আহ্বান জানান।
১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, সংসদে জনগণের দাবি মেনে নেওয়া না হলে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে বাধ্য হবে। গণভোটে জনগণের রায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই এর সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইন। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার