November 20, 2026, 5:50 am
শিরোনাম :

লক্ষ্মীপুরে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

শরীফ হোসেন, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন পৌর এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্সটির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. কামরুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, রায়পুর পৌর এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ট্রাফিক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা আরও দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদেরও সচেতন হতে হবে; ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নতুন ট্রাফিক বক্স উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এতে রায়পুর শহরে যানজট কমবে এবং পুলিশি সেবা আরও সহজলভ্য হবে।



ফেসবুক কর্নার