August 21, 2026, 3:38 pm
শিরোনাম :
মির্জা ফখরুলকে নতুন দায়িত্বে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী ১১ মাসে ডাকসুতে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, ঘনিষ্ঠ সূত্রের দাবি ভিত্তিহীন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে

১১ মাসে ডাকসুতে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

অভয়নগর প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে এমন কিছু কাজ করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে অন্য কেউ করতে পারেনি। শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “১১ মাসে নিশ্চিত করেছি শিক্ষার্থীদের অধিকার কীভাবে আদায় করতে হয়। আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজ করেছি, অন্য কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ১০৫ বছরেও তা করতে পারেনি।” তিনি দাবি করেন, বর্তমান ডাকসু নেতৃত্বের সময়ে ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যের কোঠায় নেমে এসেছে।
তিনি আরও দাবি করেন, একাধিক জরিপে ৯৩ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্তমানে সবচেয়ে নিরাপদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।



ফেসবুক কর্নার