August 21, 2026, 5:43 pm
শিরোনাম :
বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষে আর্জেন্টিনার পাঁচ সদস্য শাস্তির মুখে মির্জা ফখরুলকে নতুন দায়িত্বে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী

বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা

অভয়নগর প্রতিবেদক

বিএনপি ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে তিনি বাংলাদেশের দুই বছরের সংস্কার রাজনীতির ‘পার্লামেন্টারিকরণ’-এর সমাপ্তি হিসেবে দেখেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় পেছনে পড়ে রইল সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও দেশের কাঠামোগত সংস্কার।

শুক্রবার (২১ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন উমামা ফাতেমা। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বলেন, তার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দুই বছরের সংস্কার রাজনীতির পার্লামেন্টারিকরণ সমাপ্ত হয়েছে। তার মতে, ৫ আগস্টের পর ‘সংস্কার না নির্বাচন?’—এই রাজনীতির গতিমুখ পূর্বনির্ধারিত ছিল। জামায়াত ও এনসিপি শুরু থেকেই একই সুরে কথা বলেছে বলেও মন্তব্য করেন তিনি।

উমামা ফাতেমা আরও বলেন, সংস্কারের রাজনীতি করতে গিয়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, এমন রাজনৈতিক শক্তির হাতে সংস্কারের ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়েছে, যারা সংস্কারকে কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং অন্তর্বর্তী সরকার, জামায়াত ও এনসিপির রাজনৈতিক সমীকরণের বিপরীতে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। একই পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উমামা ফাতেমা।



ফেসবুক কর্নার