August 21, 2026, 7:00 pm
শিরোনাম :
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি দুই সন্তান ও ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে অর্জুনের দীর্ঘদিনের পলাতক চার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির

দীর্ঘদিনের পলাতক চার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সোহরাব হোসেন কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে এএসআই মো. মামুনুর রশিদ, এএসআই খলিলুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন—কালীগঞ্জ থানার বলিদাপাড়া গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে মো. আমিরুল ইসলাম ও মো. আক্তারুল ইসলাম। তাঁরা জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। অপর দুজন হলেন কালীগঞ্জ থানার উল্যা গ্রামের আব্দুল গনি লস্করের ছেলে সোহেল রানা এবং নিশ্চিন্তপুর গ্রামের নির্মল কুমার দাসের ছেলে হৃদয় দাস। তাঁরা সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করার পর পরোয়ানামূলে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমন ও পরোয়ানা তামিলে কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার