August 21, 2026, 6:31 pm
শিরোনাম :
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি দুই সন্তান ও ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে অর্জুনের দীর্ঘদিনের পলাতক চার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির

যুব আন্দোলন নেতাকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি

আনোয়ার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই বলেছেন, শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে তারা কাজ করছেন। দীর্ঘদিনের পথচলায় কেউ কেউ হতাশ হলেও ধৈর্য ধরে আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি। যারা ক্ষমতায় ছিলেন, তাদের আমলে মানবাধিকার লঙ্ঘন ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, অতীতে যেভাবে মেধাবীদের হত্যা করা হয়েছে, এসব ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের শাসনামলে মানুষের শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, ইসলামই মানুষকে দুনিয়া ও আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে পীর সাহেব চরমোনাই বলেন, হাজারো প্রাণের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা যেন ফিকে হয়ে না যায়। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে নগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদের সঞ্চালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সম্মেলন শেষে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ২০২৭-২৮ সেশনের ঢাকা মহানগর উত্তর কমিটি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার