August 23, 2026, 2:20 pm
শিরোনাম :
গান্ধীর হাতে লেখা ৬৮৮ ভাবনা ও চিঠি নিলামে বিক্রি ২০ কোটি টাকার বেশি রাতভর পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০ হৃত্বিককে প্রথম পর্দার চুম্বনে কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন চিকিৎসক সংকটে ঝালকাঠি সদর হাসপাতাল, ৬৬ পদের ৫৩টিই শূন্য বেবী নাজনীনের জন্মদিনে আজ, ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ স্বর্ণ কারিগর আল-আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ গ্রেপ্তার নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন চিকিৎসকদের ডিউটি শিট ২০ মিটার নদীতে ১১৪ মিটার সেতু, নাজিরপুর প্রান্তে নেই সংযোগ সড়ক

রাতভর পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

এস এম কাওছার, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১০ জনের মধ্যে তিনজন মাদক মামলার আসামি এবং সাতজন বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট মামলাগুলোর নথিপত্র যাচাই করে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার