October 8, 2026, 7:48 am
শিরোনাম :
৭৫ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত বিদায়ের পর মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা 

রাতভর পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০

এস এম কাওছার, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১০ জনের মধ্যে তিনজন মাদক মামলার আসামি এবং সাতজন বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট মামলাগুলোর নথিপত্র যাচাই করে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার