August 25, 2026, 3:58 am
শিরোনাম :
পুরুষ দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল মাগুরার শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার নিজের ফলানো ওল কচু দিয়ে ফিউশন রান্নায় মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান সন্তান জন্মে ৬৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেবে সিঙ্গাপুর সরকার মেয়েদের ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ মদ খেয়ে’ টালমাটাল গোখরার ভিডিও ভাইরাল জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা ও বাস্তুচ্যুতির কালো দিবস অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ

রামপালে বিআইএফপিসিএলের শিক্ষা উপকরণ বিতরন 

তালুকদার হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ (বিআইএফপিসিএল)-এর কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫৩ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণী ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়, কুইন্টন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সীতানাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার ও জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইএফপিসিএলের চিফ প্রোকিউরমেন্ট অফিসার এস. এম. জাহিদ। বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. মুজিবুর রহমান এবং বিআইএফপিসিএলের চিফ হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিম জোয়ারদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জাহিদ বলেন, শিক্ষাই জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
বিআইএফপিসিএলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণে বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং শিক্ষার পরিবেশকে আরও সহায়ক করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রধান অতিথি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা ও মানবিক মূল্যবোধকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে। উল্লেখ্য, রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টকে ঘিরে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে বিআইএফপিসিএল বিভিন্ন সামাজিক ও কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচি পরিচালনা করে আসছে।



ফেসবুক কর্নার