August 25, 2026, 5:37 pm
শিরোনাম :
বিয়ে নিয়ে গুঞ্জন ভিত্তিহীন, স্পষ্ট করলেন অভিনেত্রী প্রভা ইনসাফের সমাজ গঠনই ছিল মহানবীর অন্যতম শিক্ষা: রাষ্ট্রপতি আমির হামজার ছবি ঘিরে ‘বিরোধ নিষ্পত্তির’ গুঞ্জন ভিত্তিহীন ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে সাত দফা দাবি দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব না থাকলে বাতিল হতে পারে নিবন্ধন: সানাউল্লাহ পোশাক বিতর্কে সমালোচকদের জবাব দিলেন কৃতি স্যানন বন্দরে সাংবাদিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থের অভাবে মেধাবীদের পড়াশোনা থামবে না: নুর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

অর্থের অভাবে মেধাবীদের পড়াশোনা থামবে না: নুর

জাকারিয়া হোসেন পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হলে প্রয়োজন অনুযায়ী তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এ উদ্যোগের আওতায় দুই উপজেলার অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুরুল হক নুর এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি জানান, স্থানীয় কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়লে বিষয়টি সরাসরি তাকে অথবা তার প্রতিনিধিকে জানাতে হবে। শিক্ষার্থীদের সহায়তার জন্য তার প্রতিনিধি আবু নাঈমের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। নুরুল হক নুরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ বলেন, নুরুল হক নুর সাধারণ শিক্ষার্থী ও মেধার মূল্যায়নে গুরুত্ব দিয়ে আসছেন। উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ তরুণদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যোগটির প্রশংসা করেছেন গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসানও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি ছাত্রসংগঠনের পক্ষে উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থীকে এককভাবে সহায়তা করা কঠিন। তাই সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা প্রয়োজন, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে বিত্তবান ও সচেতন ব্যক্তিদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নুরুল হক নুরের ঘোষণার পর গলাচিপা ও দশমিনার শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



ফেসবুক কর্নার