October 16, 2026, 1:13 pm
শিরোনাম :
ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য দিবস আজ, ক্ষুধা ও পুষ্টিহীনতা রোধে কার্যকর উদ্যোগের তাগিদ নৌবাহিনীর শিপইয়ার্ডের ৩২০ কোটি টাকার চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় রাজশাহীতে ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে মশাল মিছিল, ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ নয়, বললেন চিফ হুইপ মনি

১১ সংসদীয় আসনের সীমানা বদল, ইসির গেজেট প্রকাশ

ইসমাইল হোসেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে সীমানা পুনর্নির্ধারণের তথ্য জানানো হয়। পুনর্নির্ধারিত আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি যুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নবগঠিত বাঙ্গরা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানাতেও পরিবর্তন আনা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। পিরোজপুর-১ ও লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের সীমানাতেও প্রশাসনিক পুনর্বিন্যাস অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে। নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট অন্তর্ভুক্তির ফলে এসব আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হলেও অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভৌগোলিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন হয়নি।



ফেসবুক কর্নার