October 16, 2026, 2:04 pm
শিরোনাম :
ফাইনালে চার রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে দিল্লিতে কয়েক হাজার পুলিশ মোতায়েন দিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচির আগে অভিজিৎ দীপকে আটক সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে: জামায়াত আমির ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা

অভয়নগর প্রতিবেদক

 

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুলসংখ্যক প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) কারওয়ানবাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসআরবি-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক নূর মোহাম্মদ ও কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদ, পরিবেশ অধিদপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল এবং বেসরকারি চাকরিজীবী এস এম ইমদাদুল ইসলাম এমদাদ, মফিজুর ওরফে রাফি ও হাসিনুর রহমান সুজন। এসআরবির দাবি, চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রার্থীদের সঙ্গে প্রতারণা করত এবং প্রশ্নপত্র সরবরাহের বিনিময়ে ৮ থেকে ১০ লাখ টাকা নিত। গত ১০ অক্টোবর পরীক্ষা শুরুর আগে ভোরে নূর মোহাম্মদের কাছে প্রশ্নপত্র আসে, পরে তিনি অন্যদের কাছে তা হস্তান্তর করেন।

এসআরবির তথ্যমতে, চক্রটি চার থেকে পাঁচ বছর ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত এবং মূলত দ্বিতীয় ধাপে কাজ করত। গত শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। ওই দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।



ফেসবুক কর্নার