October 16, 2026, 3:04 pm
শিরোনাম :

ফাইনালে চার রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের

অভয়নগর প্রতিবেদক

 

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৬ অক্টোবর) আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে বাংলাদেশ ১৫৪ রান তুলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত লড়াই করেও কাঙ্ক্ষিত জয় পায়নি বাংলাদেশের মেয়েরা।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত কেউই রানের খাতা খুলতে পারেননি। শিরিনা খাতুন করেন ৬ রান। এরপর অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি দলের হাল ধরেন। সাদিয়া ইসলামের ৩৫ বলে ৫৯ রানের ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। শেষ ওভারে আউট হওয়ার আগে সাদিয়া আক্তার ২২ বলে করেন ৩৫ রান। নিশি করেন ৩৫, ফারজানা ১১, বিবি আয়েশা ৩ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান।

এর আগে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। উমায়াঙ্গানা পেইরিসের ব্যাট থেকে আসে ২৮ রান। এ ছাড়া বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ ও মেথসারা ১ রান করেন। শাসিনি গিমানি কোনো রান করতে পারেননি। টপঅর্ডার ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে শ্রীলঙ্কা বড় সংগ্রহ গড়ে, যা শেষ পর্যন্ত তাদের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার