October 16, 2026, 8:34 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

অভয়নগর প্রতিবেদক

 

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের বৈঠকে ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হলে পরে তা বাতিল করে ফিফা।

বৈঠকে কাউন্সিলের সঙ্গে আলোচনা না করে বাইরের অর্থদাতাদের সঙ্গে যোগাযোগ করায় দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট বলেন, শুধু ক্ষমা চাওয়ায় আস্থা ফিরবে না। বিনিয়োগ পরিকল্পনার নথি ও আলোচনা নিয়ে প্রশ্নের উত্তর না পাওয়ায় তিনি ইনফান্তিনোর নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফও ফিফার প্রশাসনে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেওয়া এবং মার্কিন ফুটবলার ফোলারিন বালোগুনের বিশ্বকাপের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও আলোচনা হয়। বালোগুনের নিষেধাজ্ঞা ট্রাম্পের তদবিরে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এদিকে ফিফা কাউন্সিল আগামী চার বছরের চক্রে সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে সংস্থার আর্থিক রিজার্ভ থেকে ৩৫০ কোটি ডলার বিতরণের প্রস্তাব অনুমোদন করেছে। তবে নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত কতটা আস্থা ফেরাবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।



ফেসবুক কর্নার