October 16, 2026, 8:52 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব

অভয়নগর প্রতিবেদক

 

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকে ছবি দুটি পোস্ট করে মেয়ে আনায়াকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানান তিনি। পোস্টে অপূর্ব লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

মেয়ের জন্মের পর গত এক বছরে জীবনে আসা পরিবর্তনের অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। তিনি লেখেন, ঠিক এক বছর আগে আনায়া তাঁদের পৃথিবীতে এসে সবকিছু সুন্দরভাবে বদলে দিয়েছে। মেয়েকে বড় হতে দেখা, চারপাশের পৃথিবীকে চিনতে শেখা এবং তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠাকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি। মেয়ের মাথায় ছোট্ট মুকুটের ছবি প্রকাশ করে অপূর্ব লেখেন, জন্মের মুহূর্ত থেকেই আনায়া তাঁদের হৃদয়ের মুকুট পরে আছে।

পোস্টের শেষে মেয়ের উজ্জ্বল, জাদুময় ও অমূল্য জীবনের কামনা করে প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানান ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে কন্যাসন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অপূর্ব। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর তাঁদের ঘরে আসে আনায়া।



ফেসবুক কর্নার