October 16, 2026, 8:52 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের আটটি লাগেজ খোয়া গেছে। এসব লাগেজে পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান ক্রীড়াসামগ্রী ছিল। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মালামাল উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিসিবির একটি কাভার্ডভ্যানে ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন চালক সজীব হোসেন। পথে নাটোরের হাটিকুমরুল-বনপাড়া বাইপাস সড়কের একটি হোটেলে খাবারের বিরতি নেন তিনি। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পুঠিয়ার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে রাজশাহীর হোটেলে মালামাল খালাসের সময় আটটি লাগেজ নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন থানায় অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, মেহেরাবের লাগেজে পাসপোর্ট, আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার ও তিন লাখ টাকা ছিল। এ ছাড়া অন্য ক্রিকেটারদের ম্যাসাজ বেল্ট, জুতা, স্পিকার, পোশাক এবং দলের ক্রীড়াসামগ্রী খোয়া গেছে। রাজশাহী দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক জানান, ঘটনায় পুরো দল বিব্রত ও মর্মাহত। রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি নাটোর অথবা রাজশাহী মহাসড়ক এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মালামাল উদ্ধারে প্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে। আগামী ১৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহীর পরবর্তী ম্যাচ রয়েছে।



ফেসবুক কর্নার