October 16, 2026, 8:53 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল

অভয়নগর প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত টালিউড সিনেমা ‘দেশু ৭’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় এক কোটি টাকা ছাড়িয়েছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, পাঁচ দিনে সিনেমাটির ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ১৬ হাজার ১৩টি শোর বিপরীতে আয় হয়েছে ৯০ লাখ ৭৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ১৭ হাজার ২৩১টি টিকিট বিক্রি হয়। দ্বিতীয় দিনে বিক্রি হয় ১২ হাজার ১৯৬টি, তৃতীয় দিনে ১১ হাজার ৪৭৬টি, চতুর্থ দিনে ৭ হাজার ১৮২টি এবং পঞ্চম দিনে ৬ হাজার ৯১৬টি টিকিট। মুক্তির আগেই এমন সাড়া পাওয়ায় সিনেমাটি বক্স অফিসে ভালো সূচনা করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে আশাবাদী দেবও। তিনি জানিয়েছেন, ‘দেশু ৭’-এর নায়িকা হিসেবে শুভশ্রী ছিলেন তাঁর প্রথম পছন্দ। তাঁর ভাষায়, সিনেমার দলে শুভশ্রী থাকলে জয়ের সম্ভাবনা ৯৯ শতাংশ। দীর্ঘ বিরতির পর গত বছর দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ মুক্তি পেয়ে দর্শকদের সাড়া পায়। ‘দেশু ৭’-এ এ জুটি ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।



ফেসবুক কর্নার