October 14, 2026, 2:48 pm
শিরোনাম :
ভালুকায় হাতাহাতির জেরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বাগদান ভাঙার পর ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল মায়ের স্বপ্ন পূরণেই অভিনয়ে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন, মেলেনি আনুষ্ঠানিক বক্তব্য কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক পুলিশ প্রত্যাহার সৌদিতে হামলাকে পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে দেখার হুঁশিয়ারি মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ রাশেদের পোস্টে সারজিসের কটাক্ষ, ‘দুই টাকারও দাম দেয় না’

সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন, মেলেনি আনুষ্ঠানিক বক্তব্য

অভয়নগর প্রতিবেদক

 

অভিনেত্রী সাবিলা নূর ও তাঁর স্বামী ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরের দাম্পত্য জীবন নিয়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের এক চিত্রগ্রাহকের সঙ্গে সাবিলার নতুন সম্পর্কের গুঞ্জনও সামনে এসেছে। তবে এসব বিষয়ে সাবিলা বা নেহাল—কেউই আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ফলে বিচ্ছেদ কিংবা নতুন সম্পর্কের খবর নিশ্চিত নয়।
২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা। বিজ্ঞাপনে পরিচিতি পাওয়ার পর নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালের ৭ ডিসেম্বর নেহালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।
ব্যক্তিজীবন নিয়ে আলোচনা চললেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিলা। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমার পাশাপাশি তাঁর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়েও আলোচনা রয়েছে। এ ছাড়া শরিফুল রাজের বিপরীতে অভিনীত ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ছড়ানো গুঞ্জনের সত্যতা জানতে তাঁদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে।



ফেসবুক কর্নার