October 14, 2026, 12:31 pm
শিরোনাম :
ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক পুলিশ প্রত্যাহার সৌদিতে হামলাকে পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে দেখার হুঁশিয়ারি মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ রাশেদের পোস্টে সারজিসের কটাক্ষ, ‘দুই টাকারও দাম দেয় না’ ফারুকের নিয়োগ নিয়ে পাটওয়ারীর কটাক্ষ, ‘বিদ্যুতে পিএইচডি’ এলপিজি ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল ল্যাবের কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অবরোধ, অচল বিমানবন্দর সড়ক

সৌদিতে হামলাকে পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে দেখার হুঁশিয়ারি

অভয়নগর প্রতিবেদক

 

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ বলেছেন, সৌদি আরবের ওপর যেকোনো হামলাকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের পর আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তাকে নিজেদের নিরাপত্তার অংশ মনে করে পাকিস্তান। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার সাম্প্রতিক হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত ও আরও ১১ জন আহত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ বক্তব্য দেন।

ইউসুফ বলেন, পবিত্র হারামাইন শরিফাইন ও হিজাজের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা কোনো মুসলিম মেনে নেবে না। তিনি উমরাহ যাত্রীদের লক্ষ্য করে হামলার নিন্দা জানান। এদিকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও উমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া পাকিস্তানের ধর্মীয় নেতা ও সংসদ সদস্যরা।



ফেসবুক কর্নার