October 13, 2026, 5:19 am
শিরোনাম :
নিউইয়র্কে শাকিব-দীঘির সাক্ষাৎ, নতুন সিনেমা নিয়ে কৌতূহল ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা ড্রামার ডিকিউ মিথুনের স্বপ্নপূরণ মুক্তির আগে ‘রণবাগী’ প্রচারে থালাপতি বিজয়ের সঙ্গে দুই তারকা আল নাসরের জয়ে গোল করে হাজারের আরও কাছে রোনালদো ভোটের প্রতীকে জান্নাত নয়, নেতৃত্ব নির্বাচনে সতর্কতার আহ্বান চকবাজারে মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, সতর্কতার আহ্বান তাজমিন হত্যা তদন্তে জিজ্ঞাসাবাদ, ৫৪ ধারায় কারাগারে রাজু মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

নিউইয়র্কে শাকিব-দীঘির সাক্ষাৎ, নতুন সিনেমা নিয়ে কৌতূহল

অভয়নগর প্রতিবেদক

 

শৈশবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় চাচা-ভাতিজির চরিত্রে তাঁদের অভিনয় এখনো দর্শকের স্মৃতিতে রয়েছে। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে দেখা গেছে দীঘিকে। তাঁদের একসঙ্গে দেখে নতুন কোনো সিনেমায় জুটি হওয়ার সম্ভাবনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। দীঘি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘মেগাস্টার’।

জানা গেছে, নতুন সিনেমার শুটিং নয়, ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে গিয়েছিলেন শাকিব খান ও দীঘি। গত ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হয় আয়োজনটি। অনুষ্ঠানের ফাঁকে তাঁদের একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ সিনেমায় জুঁই চরিত্রে অভিনয় করেন দীঘি। সেখানে শাকিব খান ছিলেন তাঁর চাচার ভূমিকায়। সিনেমাটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়।

এরপর ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমায়ও শাকিব খানের সঙ্গে অভিনয় করেন দীঘি। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় দর্শকের নজর কাড়ে। বিশেষ করে ‘চাচ্চু’ সিনেমার জুঁই চরিত্রটি এখনো অনেকের স্মৃতিতে রয়েছে। সময়ের ব্যবধানে দীঘি এখন বড় পর্দার নায়িকা। ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওটিটি মাধ্যমেও কাজ করেছেন তিনি। তবে শাকিব খানের সঙ্গে নতুন কোনো সিনেমায় অভিনয়ের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।



ফেসবুক কর্নার