October 14, 2026, 2:15 pm
শিরোনাম :
বাগদান ভাঙার পর ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল মায়ের স্বপ্ন পূরণেই অভিনয়ে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন, মেলেনি আনুষ্ঠানিক বক্তব্য কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক পুলিশ প্রত্যাহার সৌদিতে হামলাকে পাকিস্তানের ওপর আক্রমণ হিসেবে দেখার হুঁশিয়ারি মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ রাশেদের পোস্টে সারজিসের কটাক্ষ, ‘দুই টাকারও দাম দেয় না’ ফারুকের নিয়োগ নিয়ে পাটওয়ারীর কটাক্ষ, ‘বিদ্যুতে পিএইচডি’

কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

নাইম

কুষ্টিয়ার কুমারখালীতে জমিজমা ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলী হত্যা মামলার ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয়। এছাড়া জুলু ও রাহুল নামে দুই আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের মোজাম্মেল হোসেন, আইন উদ্দিন, আকতার হোসেন, সাবু, সোহাগ, শরিফুল ইসলাম, বিপুল, বদর উদ্দিন, আফসার শেখ, সুমিন, সেলিম ও আবু। মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্ববিরোধের জেরে সাহেব আলীকে হত্যা করা হয়। পরে চর-চাপড়া এলাকার একটি কলাবাগানের পাশে তাঁর মরদেহ ফেলে রাখা হয়।



ফেসবুক কর্নার