October 13, 2026, 1:52 pm
শিরোনাম :
চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য

পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামারে অবৈধভাবে সার পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার ডিলার মেসার্স নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে ডিলারের সার বিক্রি নিষিদ্ধ এবং ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা ডিএপি সার ট্রাক্টরে তুলে আটোয়ারী উপজেলায় এক খুচরা ব্যবসায়ীর কাছে নেওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা গাড়িটি আটক করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাক্টরটি জব্দ করে উপজেলা কৃষি কার্যালয়ে নিয়ে যায়। তদন্ত শেষে সরকারি নীতিমালা লঙ্ঘন করে সার পাচারের দায়ে ডিলারকে জরিমানা করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা সার স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে।
ইউএনও রবিউল ইসলাম জানান, সরকারি সার অবৈধভাবে পাচার ও কৃষকদের অধিকার ক্ষুণ্ন করার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে নুরনবী এন্টারপ্রাইজ ও তানিম এন্টারপ্রাইজ একই পরিবারের বলে অভিযোগ উঠেছে। সার ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘনের এ অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার