October 13, 2026, 8:32 am
শিরোনাম :
সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য দিল্লির আন্দোলন ঘিরে বাংলাদেশকে নিশানা দিলীপ ঘোষের বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস সৌদি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা নিউইয়র্কে শাকিব-দীঘির সাক্ষাৎ, নতুন সিনেমা নিয়ে কৌতূহল ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা ড্রামার ডিকিউ মিথুনের স্বপ্নপূরণ মুক্তির আগে ‘রণবাগী’ প্রচারে থালাপতি বিজয়ের সঙ্গে দুই তারকা

হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান

অভয়নগর প্রতিবেদক

 

হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে ছয় ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে ভালো করে পরবর্তী পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য থাকবে রনির দলের। বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে অধিনায়ক আবু হায়দার রনি ছাড়াও রয়েছেন সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চার গ্রুপের শীর্ষ দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। গ্রুপে দ্বিতীয় হওয়া দলগুলো প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে এবং তৃতীয় স্থানে থাকা দলগুলো বোল প্রতিযোগিতায় অংশ নেবে। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হংকং; ‘সি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এবং ‘ডি’ গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওমান।



ফেসবুক কর্নার