October 13, 2026, 8:12 am
শিরোনাম :
হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য দিল্লির আন্দোলন ঘিরে বাংলাদেশকে নিশানা দিলীপ ঘোষের বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস সৌদি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা নিউইয়র্কে শাকিব-দীঘির সাক্ষাৎ, নতুন সিনেমা নিয়ে কৌতূহল ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা ড্রামার ডিকিউ মিথুনের স্বপ্নপূরণ মুক্তির আগে ‘রণবাগী’ প্রচারে থালাপতি বিজয়ের সঙ্গে দুই তারকা আল নাসরের জয়ে গোল করে হাজারের আরও কাছে রোনালদো ভোটের প্রতীকে জান্নাত নয়, নেতৃত্ব নির্বাচনে সতর্কতার আহ্বান

সৌদি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা

অভয়নগর প্রতিবেদক

 

সৌদি আরবের চলমান পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাঁদের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীদের কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি করতে ভিসার মেয়াদ বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর সৌদি আরবসহ বিভিন্ন দেশ বাংলাদেশিদের চিকিৎসা ও নিহতদের মরদেহ দেশে ফেরাতে সহযোগিতা করছে। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নিহতদের পরিবারকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশে ফেরা কর্মীদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার।

নুরুল হক নুর বলেন, যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে পুনর্গঠন কার্যক্রমে কর্মীর চাহিদা বাড়তে পারে। পাশাপাশি বিকল্প শ্রমবাজার অনুসন্ধানেও কাজ করছে সরকার। মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের সেখানে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রয়েছে। সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায়ও কর্মসংস্থানের চেষ্টা চলছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর আইন মেনে চলতে প্রবাসীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধসংক্রান্ত ভিডিও, অডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে স্থানীয় বিধিনিষেধ অনুসরণ করতে হবে।



ফেসবুক কর্নার