October 13, 2026, 2:20 pm
শিরোনাম :
চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য

ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী

শাহ আজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ভালুকা

 

জামালপুরের মেলান্দহে চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের স্বীকৃতি দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন নুরজাহান নামে দুই সন্তানের জননী এক নারী। সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে উপজেলার নাংলা ইউনিয়নের রূপসীহাঁটা গ্রামে আলী হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি।
নুরজাহানের দাবি, ফেসবুকের মাধ্যমে ২২ বছর বয়সী আলী হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয় প্রায় চার বছর আগে। সম্পর্ক চলাকালে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করে উপার্জিত অর্থ থেকে তিনি আলী হোসেনকে প্রতি মাসে তিন থেকে পাঁচ হাজার টাকা দিতেন। তাঁর অভিযোগ, সম্প্রতি কয়েক দিন তাঁরা এক আত্মীয়ের বাড়িতে একসঙ্গে ছিলেন। পরে আলী হোসেন তাঁকে রেখে চলে গেলে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি।
স্থানীয় বাসিন্দা নূর ইসলাম মোজা জানান, ওই নারী দুপুর থেকে বিয়ের দাবিতে অবস্থান করছেন। নুরজাহান বাড়িতে যাওয়ার পর আলী হোসেনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার