October 13, 2026, 9:46 am
শিরোনাম :
শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য দিল্লির আন্দোলন ঘিরে বাংলাদেশকে নিশানা দিলীপ ঘোষের বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস সৌদি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা

শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর

অভয়নগর প্রতিবেদক

 

পরিচালক করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হিসেবে ফিরছেন বলিউড অভিনেতা সালমান খান। এটিই হতে যাচ্ছে অনুষ্ঠানটির শেষ সিজন। আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) থেকে জিয়ো হটস্টারে দেখা যাবে এর প্রথম পর্ব। সোমবার প্রকাশিত এক ঝলকে সালমান ও করণকে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে। এতে দুই তারকার কথোপকথন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

প্রকাশিত ঝলকে করণ বলেন, এ সিজন কোন দিকে যাবে, তা বলা কঠিন। জবাবে সালমান মজার ছলে বলেন, এটি তো চলেই গেছে। তাঁদের কথোপকথনে শেষ সিজনের ইঙ্গিতও পাওয়া যায়। ঝলকটির ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘শেষবারের মতো একমাত্র ভাইয়ের সঙ্গে এক কাপ কফি।’ এর আগে একাধিকবার এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন সালমান। তাঁর রসবোধ, স্পষ্ট বক্তব্য এবং করণ জোহরের সঙ্গে খুনসুটি দর্শকদের নজর কেড়েছে।

কিছুদিন আগে করণ জোহর জানিয়েছিলেন, ‘কফি উইথ করণ’-এর নবম সিজনই হবে শেষ। এক আবেগঘন পোস্টে তিনি অনুষ্ঠানটিকে নিজের জীবনের অসাধারণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এই অনুষ্ঠান তাঁকে বন্ধুত্ব, স্মৃতি, আনন্দময় মুহূর্ত ও অনেক ভালোবাসা দিয়েছে। শেষ সিজনের প্রথম পর্বে সালমানের সঙ্গে আড্ডায় কী কী উঠে আসে, তা জানতে অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।



ফেসবুক কর্নার