October 13, 2026, 9:27 am
শিরোনাম :
শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান হুতি হামলা মোকাবিলায় সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য দিল্লির আন্দোলন ঘিরে বাংলাদেশকে নিশানা দিলীপ ঘোষের বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস সৌদি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের ভিসা নিয়ে আলোচনা

নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী

অভয়নগর প্রতিবেদক


 

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্য ধারণের সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকে আঘাত পান অভিনেত্রী। পরে হাসপাতালে নিয়ে তাঁর এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে প্রিয়ন্তী বলেন, মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে শুটিংয়ের সময় বেডটি ঝাঁকি খাওয়ায় চিত্রগ্রাহক ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান। মুহূর্তের জন্য কিছু দেখতে ও কথা বলতে পারছিলেন না বলে জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে দায়ী করেননি অভিনেত্রী। তাঁর ভাষ্য, সবাই দায়িত্ব অনুযায়ী কাজ করছিলেন; এটি ছিল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। একটি গণমাধ্যমকে তিনি জানান, নাক ভেঙে না গেলেও ফুলে গেছে এবং এখনো প্রচণ্ড ব্যথা রয়েছে।

আহত হওয়ার পরও শুটিং চালিয়ে গেছেন প্রিয়ন্তী। তাঁর ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার দিন রাত ২টা পর্যন্ত কাজ করেছেন এবং পরদিনও শুটিংয়ে অংশ নিয়েছেন। কাজটি শেষ করতে আর একদিন প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে রাসেল আজম পরিচালিত ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন প্রিয়ন্তী উর্বী। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আরশ খান।



ফেসবুক কর্নার