October 16, 2026, 8:52 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও

অভয়নগর প্রতিবেদক

 

মুম্বাইয়ে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও ও অভিনেত্রী সাবা আজাদ। সরকারি নির্দেশের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইমরানের আইনজীবী দল।

ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে বসবাস করছেন। গত শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেন তিনি। তরুণদের রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র ডাকে আয়োজিত ওই সমাবেশ থেকে ইমরান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জয়ন মেরি খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে সাময়িকভাবে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ইমরানকে দেশ ছাড়ার নির্দেশের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তাঁর স্বজন ও সহকর্মীরা। কিরণ রাও ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করে বিস্ময় প্রকাশ করেন। সাবা আজাদও এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। ইমরানের আইনজীবীরা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এফআরআরওর নোটিশ চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে রিট আবেদন করা হবে। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে আনুষ্ঠানিক আপিল দাখিলের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার