October 16, 2026, 8:52 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা

অভয়নগর প্রতিবেদক

 

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। সফল অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন অভিনেত্রী। বর্তমানে বাড়িতে পরিবারের সদস্যদের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

নুসরাতের টিম জানিয়েছে, দুর্ঘটনার পর কঠিন সময় পার করতে হয়েছে অভিনেত্রীকে। তবে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। আপাতত শারীরিক শক্তি ফিরে পাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন নুসরাত।

এক বিবৃতিতে অভিনেত্রীর টিম তাঁর সুস্থতার জন্য ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা জানানোয় অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শুটিংয়ের কাজে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নুসরাত। প্রথমে সেখানে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে বাড়িতেই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী।



ফেসবুক কর্নার