October 16, 2026, 2:28 pm
শিরোনাম :
ফাইনালে চার রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে দিল্লিতে কয়েক হাজার পুলিশ মোতায়েন দিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচির আগে অভিজিৎ দীপকে আটক সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে: জামায়াত আমির ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

অভয়নগর প্রতিবেদক

 

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী নিহতের বাসভবনে গিয়ে স্বজনদের প্রতি সমবেদনা জানান। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পরিবারের সদস্যরা জানান, মুফতি নাসরুল্লাহর মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফন ও প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁর ভগ্নিপতি ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সাক্ষাৎকালে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী নিহতের তিন শিশুসন্তানের খোঁজ নেন এবং নাসরুল্লাহর সঙ্গে নিজের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, নাসরুল্লাহ লালবাগ মাদরাসায় তাঁর চার ব্যাচের সিনিয়র ছিলেন। তাঁর মতে, এত অল্প বয়সে তিন শিশুর পিতৃহারা হওয়া অত্যন্ত মর্মান্তিক। এ কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা সবার মানবিক দায়িত্ব।

ভিডিও কলে নাহিদ ইসলাম নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহর সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, আল্লাহ মুফতি নাসরুল্লাহকে কবুল করেছেন। তাঁর পরিবারের দায়িত্ব নেওয়ায় স্বজনেরা মহান আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে উপস্থিত নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।



ফেসবুক কর্নার